রোনালদোর রেকর্ডে হালান্ডের ভাগ

0
129

আর্সেনালের বিপক্ষে গোল করে রোনালদোর দ্রুততম ১০০ গোলের রেকর্ডে ভাগ বসালেন আর্লিং হালান্ড। এত দিন নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করায় সবার ওপরে ছিলেন রোনালদো।এবার আর্সেনালের বিপক্ষে ৯ মিনিটে গোল করেন হালান্ড।

 

এতেই দ্রুততম সময়ে কোন একটি ক্লাবের হয়ে শততম গোলের রেকর্ড স্পর্শ করে ফেলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।১০০ গোল করতে হালান্ডের লেগেছে ১০৫ ম্যাচ। এর আগে ২০১১ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০৫ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন রোনালদো।ক্লাব ক্যারিয়ারে হালান্ডের গোলসংখ্যা ২৩৫। সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং ম্যান সিটির হয়ে করেছেন এইসব গোল।এ ছাড়া নরওয়ের হয়ে করেছেন আরও ৩২ গোল। সিটির হয়ে ৭৩ গোল প্রিমিয়ার লিগে, ১৮টি চ্যাম্পিয়নস লিগে, ৮টি এফএ কাপে এবং ১টি এসেছে কারাবাও কাপে।এই সিজনে সিটির হয়ে ইতিমধ্যে ১০ গোল করে ফেলেছেন আর্লিং হালান্ড। এর মধ্যে দুটো হ্যাটট্রিক।