গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology হলিউডের তোপে এআই টুলে কড়াকড়ি

    হলিউডের তোপে এআই টুলে কড়াকড়ি

    0
    39
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিনোদন জগতের বড় বড় কোম্পানির পক্ষ থেকে কপিরাইট বা মেধাস্বত্ব চুরির অভিযোগ ওঠার পর নিজেদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিও তৈরির টুলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স।

    চীনা কোম্পানিটির সিড্যান্স ২.০ নামের এ নতুন টুলটি ব্যবহার করে কেবল টেক্সট বা লেখা লিখে বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারেন ইউজাররা।তবে অনলাইনে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে কপিরাইট করা বিভিন্ন চরিত্র ও খ্যাতনামা ব্যক্তিদের হুবহু প্রতিকৃতি দেখা গেছে, যা আমেরিকায় মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।এক বিবৃতিতে বাইটড্যান্সের একজন মুখপাত্র বলেছেন, বাইটড্যান্স মেধাস্বত্ব অধিকারকে শ্রদ্ধা করে এবং সিড্যান্স ২.০ নিয়ে ওঠা বিভিন্ন উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।ইউজাররা যাতে অনুমতি ছাড়া অন্যের মেধাস্বত্ব বা কারো হুবহু প্রতিকৃতি ব্যবহার করতে না পারে, সেজন্য বর্তমান নিরাপত্তা ব্যবস্থাগুলো আরও জোরদারের পদক্ষেপ নেওয়া হচ্ছে।বাইটড্যান্সের এমন প্রতিক্রিয়া এসেছে হলিউডের প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠীর তীব্র সমালোচনা ও কড়া হুঁশিয়ারির পর, বিশেষ করে মোশন পিকচার অ্যাসোসিয়েশন বা এমপিএ-এর পক্ষ থেকে এ চাপ তৈরির পর এ পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।

    নেটফ্লিক্স, প্যারামাউন্ট স্কাইড্যান্স,সোনি, ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ও ডিজনির মতো হলিউডের বড় স্টুডিওগুলোর প্রতিনিধিত্ব করে এ সংগঠনটি।