গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs বাবুঘাট সহ একাধিক ঘাটে পুণ্যস্নান

    বাবুঘাট সহ একাধিক ঘাটে পুণ্যস্নান

    0
    98
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মকর সংক্রান্তি উপলক্ষ্যে সোমবার সাগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন নদীঘাটগুলোতে গঙ্গাস্নান করছেন পুণ্যার্থীরা। বুধবার সকাল থেকে বাবুঘাটেও দেখা গিয়েছে ভিড়।

    ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে মকর সংক্রান্তিতে ঘাটালের শিলাবতীর নদীর ঘাটে ভোর থেকে উপচে পড়া ভিড়। মকর স্নানের জন্য দামোদরের ঘাট গুলিতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। শিল্পাঞ্চল জুড়ে রয়েছে ঠান্ডার দাপট। ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে পুণ্য স্নানের জন্য আসানসোলের ডিসেরগড় নদী ঘাটে দেখা গিয়েছে ভিড়। স্নান সেরে নদী ঘাটের এক পাশে আগুন পোহাচ্ছেন পুন্যার্থীরা।

    বুধবার ঘাটগুলির নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যারা ঘাটে স্নান করতে নামছেন তারা যাতে বেশি জলে না নামেন তার জন্য বারবার সতর্ক করা হচ্ছে।