গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National কুম্ভে বাড়ছে মৃত্যু, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, আকাশপথে ‘পুষ্পবৃষ্টি’

    কুম্ভে বাড়ছে মৃত্যু, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, আকাশপথে ‘পুষ্পবৃষ্টি’

    0
    134
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বেলা বাড়ার সঙ্গে মহাকুম্ভে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা, তবে ধীরে ধীরে মহাকুম্ভমেলায় আবারও পুণ্যস্নান শুরু হয়েছে। ত্রিবেণী সঙ্গমে সাধুসন্তেরা একে একে ডুব দিয়েছেন। আকাশপথে  পুষ্পবৃষ্টি করা হয়েছে। 
    মঙ্গলবার গভীর রাতে কুম্ভমেলায় মৌনী অমাবস্যা তিথি উপলক্ষে শাহি স্নান-এর সময়ে পদপিষ্টের ঘটনা ঘটে। মেলায় গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তবে ধীরে ধীরে স্বাভাবিকের পথে মেলাপ্রাঙ্গণ। পদপিষ্টের ঘটনার পর মানুষ খুঁজে বেড়াচ্ছে নিজের প্রিয়জনকে। হন্যে হয়ে হাসপাতাল থেকে শুরু করে মেলার বিভিন্ন সাহায্য কেন্দ্রে প্রিয়জনের খোঁজ চালাচ্ছে বাড়ির লোকেরা। তাঁদের মধ্যে কেউ খুঁজে পেয়েছেন নিজের প্রিয়জনকে, কেউ বা আবার হারিয়েছে নিজের কাছের মানুষকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মৌনী অমাবস্যার সময় ১৭- ২০ নং ঘাট পর্যন্ত হঠাৎ করেই স্নানের তাড়ায় হুড়োহুড়ি পড়ে যায়। এরপরই পদপিষ্টের ঘটনা ঘটে সেখানে মৃত্যু হয়েছে বহুজনের।
    এদিকে, অখিল ভারতীয় আখড়া পরিষদের প্রেসিডেন্ট মহন্ত রবীন্দ্র পুরী বলেছেন, অমৃত স্নানের জন্য গিয়েছেন। হাজার হাজার সাধুসন্ত সেরেছেন। দ্রুত ঘাট খালি করে দেওয়া হবে, যাতে অন্য পুণ্যার্থীরাও স্নানের সুযোগ পান।