গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National বিজেপি গণতান্ত্রিক রীতিনীতি মানে না : প্রিয়াঙ্কা

    বিজেপি গণতান্ত্রিক রীতিনীতি মানে না : প্রিয়াঙ্কা

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    বিজেপি গণতান্ত্রিক রীতিনীতি মানে না। ওয়েনাড়ে জনসভা থেকে বিজেপিকে এইভাবেই নিশানা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
    তিনি আরও বলেছেন, রাজনৈতিক দল হিসেবে অন্যান্যরা যা মেনে চলে বিজেপি তা মেনে চলে না। কোনও ব্যাখ্যাও দিতে পারে না তাঁরা। শনিবার ওয়েনাড়ে জনসভায় প্রথম বক্তব্যেই রাজ্যবাসীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড়ের ভূমিধস প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করছে কংগ্রেস। সেখানে বিজেপি কোনো নিয়ম মানে না। তিনি বলেছেন, আমজনতাদের জন্য তাঁর বাড়ি ও অফিসের দরজা সবসময় খোলা থাকবে। সেখানে এসে সবাই অসুবিধার কথা জানাতে পারবেন। সকলের সঙ্গে একত্রে কাজ করতে চান তিনি। বলা বাহুল্য, ২০২৪-এর লোকসভা ভোটে ওয়েনাড় ও রায়বরেলী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি। তবে সংসদীয় এলাকা হিসাবে রায়বরেলীকেই বেছে নিয়েছিলেন তিনি।
    ওয়েনাড়ে উপনির্বাচনে দাঁড়িয়ে দাদার জয়ের ব্যবধান টপকে ৪ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।