
রাজ্যে পুলিশে বিরাট রদবদল। একসঙ্গে ১৭৯ জন আইপিএসকে বদলির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
সরিয়ে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার-সহ ১২ পুলিশ সুপার-কে। রয়েছেন বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তাঁকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির অ্যাডমিন দায়িত্ব। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে-এর পদন্নোতি হয়েছে। এবার তিনি উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্বে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিরও দায়িত্ব বাড়ছে। তিনি এবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি -আর্মড পুলিশ পদে বহাল হচ্ছেন। বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। বাঁকুড়ার এসপি সৌমাদিত্য ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে মালদহ এসটিএফের দায়িত্ব। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকেও সরানো হয়েছে। হুগলি গ্রামীনের সুপার কুমার সানি রাজকে দেওয়া হচ্ছে পুরুলিয়ার দায়িত্ব।
এছাড়াও হাওড়া গ্রামীণ এবং হুগলী গ্রামীণ পুলিশের সুপার পদেও বদল করা হয়েছে। কলকাতা পুলিশের আর্মড পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর ভট্টাচার্যকে পাঠানো হয়েছে ট্রাফিকের ডিআইজি পদে।
