গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Hooghly সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে হুগলিজুড়ে ‘বাড়ি-উৎসব’

    সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে হুগলিজুড়ে ‘বাড়ি-উৎসব’

    0
    283
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বুধবার সিঙ্গুরের সভার পরই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার দিন হুগলি জেলাজুড়ে এক অভিনব আয়োজন করা হচ্ছে।
    সূত্রের খবর, জেলার প্রতিটি ব্লক সদর, প্রতিটি পঞ্চায়েতে হবে আলাদা আলাদা জমায়েত। কার্যত একদিনে হুগলিতে বসতে চলেছে শতাধিক সভা। নাম, বাড়ি উৎসব। রাজ্য প্রশাসন ও শাসকদল সূত্রের খবর, ওই দিন সিঙ্গুর থেকে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে আমার বাড়ি প্রকল্পের অনুমোদন তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই পঞ্চায়েত স্তরে ছোট ছোট উপভোক্তা সভার পরিকল্পনা।
    সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কথায়, আমার বাড়ি প্রকল্প বাংলার আত্মসম্মানের প্রতীক।