বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে ধর্ষণের শিকার হোমগার্ড পরীক্ষার্থী

0
194
ছবি সৌজন্যে : এক্স
হোমগার্ডের পরীক্ষা দিতে এসে বিহারের বোধগয়ায় চলন্ত অ্যাম্বুলেন্সের ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ২৪ জুলাই বিএমপি-৩ প্যারেড গ্রাউন্ডে শারীরিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার সময় প্রচন্ড গরমে দৌড়ানোর সময় নির্যাতিতা অজ্ঞান হয়ে পড়লে তৎক্ষণাৎ তাঁকে অ্যাম্বুলেন্সেই করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেই সময়ই তাঁকে ধর্ষণ করে চালক ও টেকনিশিয়ান। বোধগয়ার এসএসপি আনন্দ কুমার জানিয়েছে, নির্যাতিতা নিজে পুলিশকে প্রথমে তাঁর ওপর হওয়া হামলার কথা জানান। তরুণীর অভিযোগের ভিত্তিতে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। বোধগয়ার এসডিপিও সৌরভ জয়সওয়ালের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এলাকা থেকে প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেন্সিক দল পাঠানো হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। অন্যদিকে দিল্লির রোহিণীর সেক্টর ১১ থেকে উদ্ধার হয়েছে এক মহিলা সাব-ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। ২৯ বছর বয়সী ওই তরুণীর নাম সবিতা। তিনি আমান বিহার পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন।