বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

0
666
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজ্য সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন অমিত শাহ। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

উপস্থিত ছিলেন কোচিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকও। বৃহস্পতিবার সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জানা গিয়েছে,পশ্চিমবঙ্গে এসে এসএসবির সদর দফতরেই ছিলেন অমিত শাহ। সেখান থেকেই সশস্ত্র সীমা বলের প্যারেড গ্রাউন্ডে যাবেন। সীমা সুরক্ষা বলের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। অনুষ্ঠানের শেষে মধ্যাহ্নভোজ সেরে সীমা সুরক্ষা বলের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রসঙ্গত, এই ধরনের রাজ্য সফরে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিও রাখেন অমিত শাহ। তবে এবারে তা থাকছে না।

আম্বেদকর নিয়ে তাঁর ফ্যাশন মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি। তাঁর পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে তোপ দেগেছেন অমিত শাহকে। এই আবহেই তিনি বঙ্গ সফরে এসেছেন।