গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National স্বরাষ্ট্রমন্ত্রীর মণ্ডু কাটা হোক: মহুয়া, থানায় বিজেপি

    স্বরাষ্ট্রমন্ত্রীর মণ্ডু কাটা হোক: মহুয়া, থানায় বিজেপি

    0
    85
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    বাংলাদেশিদের অনুপ্রবেশের দায় নিয়ে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মুণ্ডু কেটে টেবিলে পেশ করা উচিত প্রধানমন্ত্রীর, এই ভাষাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেনজির আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনার পর নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্দীপ মজুমদার নামে এক বিজেপিকর্মী।
    এদিন কৃষ্ণনগর রবীন্দ্রভবনে রাজ্য সরকারের উদ্যোগে পাট্টা বিলির অনুষ্ঠান আয়োজিত হয়। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহুয়া মৈত্র, প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দিয়ে বলছিলেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা। এর জন্যই ভারতের জনবিন্যাস বদলে যাচ্ছে, মহিলাদের দিকে কুনজর দিচ্ছে। ভারতের মানুষের জমি এবং রোজগার কেড়ে নেওয়া হচ্ছে। যখন প্রধানমন্ত্রী এই কথা বলছেন সেই সময় সামনে বসে হাসিমুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাততালি দিচ্ছিলেন।
    স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত প্রথমেই অমিত শাহর মাথাটা কেটে টেবিলে পেশ করা। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব বিএসএফের যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী নেওয়া উচিত। এদিকে, মহুয়ার এই বিতর্কিত মন্তব্যের পরই নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।