ডিজিটাল গ্রেফতারি : ১৭ হাজার হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত

0
138
সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেফতারি রুখতে ১৭ হাজার হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সূত্রের খবর, কোন অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের সাইবার প্রতারণার কাজ পরিচালনা করা হচ্ছে, সে রকমই অ্যাকাউন্টই চিহ্নিত করা হয়েছে।
আর এগুলির বেশির ভাগই পরিচালনা করা হচ্ছে কম্বোডিয়া, লাওস, মায়ানমার, তাইল্যান্ডের মতো বেশ কয়েকটি দেশ থেকে।জানা গিয়েছে, ভারতীয় নাগরিকদের অনেক ক্ষেত্রে লাওস, কম্বোডিয়া, মায়ানমারের মতো দেশগুলিতে কাজের লোভ দেখাচ্ছে সাইবার অপরাধীরা। তারপর অনলাইনের মাধ্যমে তাদের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার শাখা সূত্রের খবর, প্রতিদিন ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ৬ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এ বছরে প্রথম ১০ মাস, অর্থাৎ অক্টোবর পর্যন্ত সাইবার অপরাধীরা ২ হাজার ১৪০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অক্টোবর পর্যন্ত ৯২ হাজার ৩৩৪টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে দেশে।
অন্যদিকে, এমন অভিযোগ বার বার প্রকাশ্যে আসতেই, সেগুলি পর্যবেক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, সেই নজরদারি চালানোর সময় বেশ কিছু সন্দেহজনক অ্যাকাউন্টের হদিস পায় তারা। তখনই হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষকে ওই অ্যাকাউন্টগুলি বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র।
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল