!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home National পাহাড় নিয়ে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক

    পাহাড় নিয়ে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বৃহস্পতিবার নয়াদিল্লির নর্থ ব্লকে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু শেষ পর্যন্ত জানা গিয়েছে, ত্রিপাক্ষিক নয়,বৈঠক হবে দ্বিপাক্ষিক।

    ওই বৈঠকে যোগ দিতে দার্জিলিং পাহাড়ে বিজেপির ঘনিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বুধবার দিল্লিতে পৌঁছেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিমল গুরুং, বিধায়ক নীরজ জিম্বা, দাওয়া পাখরিন, বিকাশ রাই, জন রাই এবং সাংসদ রাজু বিস্তা। এদিকে অভিযোগ,পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও কার্যত তা একপাক্ষিক হয়ে দাঁড়াচ্ছে। কারণ, বৈঠকে থাকছেন শুধুমাত্র কেন্দ্রীয় প্রতিনিধি আর পাহাড়ের গোর্খাল্যান্ডপন্থী নেতারা। কোনও বিরোধী মুখকে আমন্ত্রণ জানানো হয়নি। দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা বলেছেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের নর্থব্লকে বৈঠক হবে। তবে সেটা দ্বিপাক্ষিক। দার্জিলিং লোকসভা আসন দিল্লিকে তুলে দেওয়া হয়েছে,এখন দিল্লির পালা। তিনি জানিয়েছেন, তাঁদের একমাত্র দাবি দার্জিলিং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান।এখন দেখার দিল্লি কী করে।

    এদিকে গোর্খাল্যান্ড অ্যাক্টিভিস্ট গোষ্ঠী দিল্লির সভায় চাপ রাখতে দার্জিলিং স্কোয়ারে ধরনায় বসেছে। দলের সমন্বয়ক কিশোর প্রধান বলেছেন, বৈঠকে গোর্খাল্যান্ড ইস্যুতে আলোচনা হওয়া উচিত।