
অনলাইনে টিকিট বা ঘর বুকিং করার ক্ষেত্রে প্রতারণার হাত থেকে বাঁচতে জনসাধারণকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার এই মর্মে জনস্বার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানেই বলা হয়েছে, অনলাইন বুকিংয়ের দুনিয়ার ফাঁদ পেতে রেখেছে প্রতারকেরা।
মোট ছয় দফা পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রের পরামর্শ-টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হবে। কোনও অচেনা লিঙ্কে ক্লিক না করা, সরকারি পোর্টালের ওপর ভরসা রাখা, ভুয়ো ওয়েবসাইটের খোঁজ পেলে ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে।
এছাড়াও কেদারনাথের জন্য হেলিকপ্টার বুকিং ও সোমনাথ ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অতিথিশালা বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।
