গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home National বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গুগলের হোমপেজে কালো রিবন

    বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গুগলের হোমপেজে কালো রিবন

    0
    84
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    আহমেদবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছে গুপল। শুক্রবার গুগলের হোমপেজে দেখা যায় একটি কালো রিবন, যা দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধার প্রতীক। গুগলের হোমপেজে সার্চ বারের ঠিক নীচে রাখা হয়েছে এই রিবনের প্রতীক।
    রিবনের ওপর মাউস রাখলে ভেসে উঠছে বার্তা-বিমান দুর্ঘটনা নিহতদের স্মরণে বা ইন মেমোরি অব দ্যা ভিকটিমস অব দ্য ট্রাজিক প্লেন ক্র্যাশ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ বৃহস্পতিবার ভেঙে পড়ে চিকিৎসকদের হস্টেলে। এরপর বিস্ফোরণে আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনায় মারা গিয়েছেন বিমান থাকা ২৪১ জন যাত্রী ও কর্মী। বেঁচে ফিরেছেন মাত্র একজন।
    যিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। শুধু তাই নয় নীচে থাকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, হস্টেলের ডাক্তারাও প্রাণ হারিয়েছেন। বিমানে ছিলেন ১৬৯ জন ভারতীয় নাগরিক। এছাড়াও ছিলেন ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান, ৭ জন পর্তুগিজ নাগরিক। এ ছাড়াও ছিলেন ১২ জন এয়ার ইন্ডিয়ার কর্মী।