গোড়ালির ব্যথা কমানোর উপায়

0
169
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দৈনন্দিন জীবনে হাঁটা-চলা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, সব কিছুতেই ব্যাঘাত ঘটাতে পারে গোড়ালির ব্যথা। অনেকেরই পরিচিত এই অস্বস্তিকর যন্ত্রণা, যা কখনও তীব্র হয়ে ওঠে হাঁটা-চলার অক্ষমতার কারণও হতে পারে।

চিকিৎসকদের মতে, গোড়ালির ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে,আঘাতজনিত সমস্যা, গেঁটে বাত, প্ল্যান্টার ফ্যাসাইটিস বা টেন্ডনের জটিলতা। তবে অনেক সময় এই ব্যথা প্রাথমিক পর্যায়ে বাড়িতেই সামলানো যায় কিছু সহজ ঘরোয়া পদ্ধতিতে।গোড়ালির ব্যথা কমাতে সবচেয়ে কার্যকর ও সহজ পদ্ধতি হলো কোল্ড কম্প্রেস বা ঠাণ্ডা সেঁক। একটি পরিষ্কার কাপড়ে বরফ জড়িয়ে দিনে দু’বার ,সকাল ও সন্ধ্যায়, ব্যথার স্থানে লাগালে ব্যথা ও ফোলাভাব কিছুটা কমে।অ্যালোভেরা, হলুদ ও অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ,প্রাকৃতিক উপায়ে ব্যথা কমাতে এই তিন উপাদানের সংমিশ্রণ বিশেষ কার্যকর।সেক্ষেত্রে ২ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়া ও অল্প অ্যামোনিয়াম ক্লোরাইড মিশিয়ে হালকা গরম করে নিন। ব্যথার জায়গায় লাগালে এটি প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে। পাশাপাশি,গোড়ালির পেশি নমনীয় রাখতে কিছু হালকা স্ট্রেচিং অত্যন্ত উপকারী।বিছানায় বসে পা সোজা করে দু’ হাতে পায়ের আঙুল নিজের দিকে টেনে আনুন এবং ৩০ সেকেন্ড ধরে রাখুন।দিনে ২-৩ বার এই ব্যায়াম করলে ব্যথা অনেকটাই হ্রাস পেতে পারে।

তবে,গোড়ালির ব্যথা যদি কয়েক দিনেও না কমে, ক্রমাগত বাড়তে থাকে, পা ফুলে যায় বা হাঁটতে সমস্যা হয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ কখনও কখনও এই ব্যথার পেছনে গুরুতর সমস্যা লুকিয়ে থাকতে পারে।