গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata স্বরাষ্ট্রসচিব মিনা এবার তামিলনাড়ুর পর্যবেক্ষক

    স্বরাষ্ট্রসচিব মিনা এবার তামিলনাড়ুর পর্যবেক্ষক

    0
    25
    ছবি সৌজন্যে : ফাইল

    ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে সরিয়েছিল নির্বাচন কমিশন। এবার স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে তামিলনাডুর পর্যবেক্ষক করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

    তাঁকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে মিনাকে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব পদ থেকে জগদীশপ্রসাদ মিনাকে সরানোর পর তাঁর জায়গায় স্বরাষ্ট্রসচিব পদে আনা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। এদিকে ভোটের আগেই রাজ্যে আসছেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই ৮টি জোনে থাকবেন ৮ পর্যবেক্ষক। উত্তর কলকাতায় ৩ এবং দক্ষিণ কলকাতায় ১ জন পর্যবেক্ষক থাকছেন।

    এছাড়া মুর্শিদাবাদ ও মালদায় ৩ জন করে পর্যবেক্ষক থাকছেন। রাজ্য প্রশাসন পলিশে রদবদল নিয়ে সিইও মনোজ আগরওয়াল বলেছেন অবাধ শান্তিপণ নির্বাচনের লক্ষ্যেই এমনটা করা হচ্ছে।