
পশ্চিমবঙ্গে পর্যটনের প্রতি আকৃষ্ট করার জন্য হোম ট্যুরিজম মডেলটির দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, রাজ্যে প্রচুর মানুষ ট্যুরিজমের উপর নির্ভরশীল, এবং সেই কারণে এই ক্ষেত্রের উন্নতি খুবই গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, রাজ্যে চা বাগানের জমি টি ট্যুরিজমের জন্য দেওয়া হচ্ছে। হোম স্টে হচ্ছে। ইউনেস্কো ট্যুরিজমে সেরা ডেস্টিনেশন দিয়েছে পশ্চিমবঙ্গকে। রিলিজিয়ন ট্যুরিজম হয়েছে। তিনি আরও বলেছেন, মন্দির, মসজিদ, গীর্জার কাজ হয়েছে। স্কাই ওয়াক হয়েছে দক্ষিণেশ্বরে। কালীঘাটে হচ্ছে। পাশাপাশি দীঘাতে পুরীর মতো জগন্নাথ মন্দির হচ্ছে। নিমকাঠের ঠাকুর প্রতিনিয়ত পুজো হবে।
এছাড়া মার্বেল দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। এছাড়া চৈতন্য দ্বারও হচ্ছে। পাল্টা বক্সা এলাকার ট্যুরিজম নিয়ে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। তার উত্তরে মুখ্যমন্ত্রীর জবাব, রাজ্যই একমাত্র উত্তরবঙ্গে ট্যুরিজম সাজিয়েছে।
