বনগাঁয় নাবালিকাকে যৌন নির্যাতনে গ্রেফতার শিক্ষক

0
100
ছবি সৌজন্যে : নিজস্ব
পড়ানোর নামে নাবালিকাকে দিনের পর দিন যৌন হেনস্থার অবিযোগে বনগাঁয় গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বনগাঁর গাইঘাটা এলাকার বাসিন্দা নয়ন বিশ্বাস দীর্ঘদিন ধরে নিজের বাড়িতেই টিউশন পড়ান।
ওই এলাকার বছর নয়ের নাবালিকাও তাঁর কাছে পড়তে যেত। অভিযোগ পড়ানোর নামে দীর্ঘদিন ধরেই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালাতেন শিক্ষক। ভয়ে এতদিন কিছু না বললেও সোমবার বিষয়টি মাকে জানায় ওই নাবালিকা। এরপর পরিবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। অন্যদিকে বনগাঁতেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ, এবং সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে বনগাঁর ঠাকুরনগর থেকে অভিযুক্ত রাজু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।