হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! বিপাকে অনুষ্কা শর্মা

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকেও দূরে অনুষ্কা শর্মা। বলিউড বিমুখ নায়িকার একমাত্র ধ্যানজ্ঞান এখন আধ্যাত্মচর্চা। গলায় তুলসীমালা থেকে তাঁর হাতে শোভা পায় আধুনিক রাধাজপ মন্ত্র। মাঝেমধ্যেই স্বামী বিরাট কোহলিকে নিয়ে পৌঁছে যান বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের কাছে।

সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের পরও গিয়েছিলেন আধ্যাত্মগুরুর আশ্রমে। সেদিক থেকে দেখতে হলে, সিনেদুনিয়ার লাইমলাইটের আড়ালে অনুষ্কার জীবন এখন অনেকটাই থিতু। তবে এবার হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি প্রেম উজাড় করে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। এদিকে চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি বনাম অ্যালোপ্যাথির বিতর্ক নতুন নয়, দীর্ঘদিনের এই বিতর্কে এবার অনুষ্কার পোস্ট যেন নতুন করে ঘৃতাহূতি দিয়েছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় হোমিওপ্যাথি প্রীতি নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জন শঙ্করনকে সংশ্লিষ্ট চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেই পোস্টের মাধ্যমেই অনুষ্কা জানান, তাঁর ব্যক্তিগতজীবনে হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ অপরিসীম। পাশাপাশি ওই চিকিৎসকেরও প্রশংসা করে অভিনেত্রী লিখেছেন, তাঁর জীবনে হোমিওপ্যাথির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডা. রঞ্জন শঙ্করন সেই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। স্বাস্থ্য এবং সচেতন জীবনযাপন সম্পর্কে তাঁর গভীর অন্তর্দৃষ্টিকে অত্যন্ত শ্রদ্ধা করেন। এহেন পোস্টের পরই নেটভুবনে সমালোচনার শিকার হতে হয়েছে বিরাটঘরণিকে। কিন্তু ওই ভিডিওয়-র জেরে অশিক্ষিত সেলেব বলে কটাক্ষ শুনতে হয়েছে অনুষ্কা শর্মাকে? ওই ভিডিওটিতে আসলে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকার উপর আলোকপাত করা হয়। এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার উপর জোর দেওয়ার কথা বলেছেন চিকিৎসক শঙ্করন।

তিনি জানান, হোমিওপ্যাথিকে একটি বৃহত্তর চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে দেখা উচিত। একই সাথে তিনি এও স্বীকার করেছেন যে, প্রতিটি চিকিৎসা পদ্ধতিরই নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেছেন, হোমিওপ্যাথি কোনও নির্দিষ্ট রোগের চিকিৎসা করে না, বরং এটি মানুষকে ভিতর থেকে নিরাময় করে। সকলেই হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন। কিন্তু এটা কি পুরোপুরি রোগ নিরাময় করতে পারে? চিকিৎসক জানিয়েছেন, অন্য যে কোনও চিকিৎসা পদ্ধতির মতোই এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।