
ভাঙড়ে দ্বিতীয়বার জয় পেলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। সকাল থেকে পিছিয়ে থাকলেও বেলা যত গড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রাথী সওকত মোল্লা পিছতে শুরু করেন।
আর বিকেলেই ৩২ হাজার ভোটে ভাঙড়ে জয়ী হয়েছেন নওশাদ সিদ্দিকি। ভোট পর্বে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লাকে নিয়ে আইএসএফ-র গান কার্যত এখন বাংলায় ভাইরাল। ভোটে জিততেই। ভাঙড়ে সেই গান আনাচে কানাচে বাজতে শুরু করেছে। বিপুল ভোটে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির শঙ্কর ঘোষ। তিনি তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী গৌতম দেবকে ৬২ হাজারেরও বেশি হারিয়ে কার্যত রেকর্ড তৈরি করেছেন। উল্লেখযোগ্যভাবে তৃণমূলের মন্ত্রীদের হারের মধ্যে লড়াই চালিয়ে গিয়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
যিনি অন্যদের মধ্যে একজন, ১৫ বছর ক্ষমতায় থাকলেও যাঁকে দুর্নীতির অভিযোগে এজেন্সির মুখোমুখি হতে দেখা যায়নি।






