
৩০ বছরেরও বেশি সময় আগে হংকংয়ের সবচেয়ে বড় দল দ্য ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ইয়িয়াং সাম। তবে তখনই তিনি জানতেন যে হংকংয়ে গণতন্ত্র গড়ে তোলা একটি কঠিন স্বপ্ন হবে। এক রিপোর্টে বলা হয়েছে,বর্তমানে ইয়িয়াং সামের দলটি বিলুপ্তির দিকে এগোচ্ছে। এটি হংকংয়ের জন্য প্রতিশ্রুত পশ্চিমের দেশগুলোর ধাঁচের নাগরিক স্বাধীনতা ও উচ্চমাত্রার স্বায়ত্তশাসনের ক্ষয়িষ্ণু অবস্থার প্রতীকী চিহ্ন হয়ে উঠেছে।
তবে ১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে হংকংয়ের চীনে প্রত্যাবর্তনের সময় চীনের কমিউনিস্ট পার্টি এটি অন্তত ৫০ বছর ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভ হংকংকে প্রায় অচল করে দিয়েছিল। এর পরিণতিতে এমন এক দমন-পীড়ন শুরু হয়, যাতে নির্বাচন সীমিত করা হয়, মিডিয়া সেন্সর করা হয় এবং চীনের চাপিয়ে দেওয়া জাতীয় নিরাপত্তা আইনে ইয়িয়াংয়ের দলের কয়েকজন সদস্যকে কারাবরণ করতে হয়। সে সময় অনেক বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের কাজকর্ম বন্ধ করে দেয়।এক সাক্ষাৎকারে দলটির প্রাক্তন চেয়ারপারসন ইয়িয়াং জানিয়েছেন, চীনা কর্তারা তাকে বলেছিলেন দলটি বিলুপ্ত করতে হবে। তিনি সদস্যদের আহ্বান জানিয়েছেন এই প্রস্তাব সমর্থন করতে, যাতে নেতৃত্বকে বিলুপ্তির প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া যায়।তিনি বলেছেন, এতে খুব একটা খুশি নন।
তবে তিনি বোঝেন, তাঁরা যদি বিলুপ্তির আহ্বানে সাড়া না দেন,তাহলে হয়তো তাঁদের অনেক বড় মূল্য দিতে হতে পারে।উল্লেখ্য,ফেব্রুয়ারির শুরুতে হংকংয়ের কিছু সদস্যকে দলটি চালিয়ে গেলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।গণতান্ত্রিক দলটি ১৯৯৪ সালে দুইটি গণতন্ত্রপন্থী গোষ্ঠীর মিলে যাওয়ার মাধ্যমে গঠিত হয়। তাদের ঘোষণাপত্র অনুযায়ী, দলটি হংকংয়ের চীনে প্রত্যাবর্তনকে সমর্থন করে।








