গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly এইচআইভি আক্রান্ত দম্পতি! স্কুলে শিশুকে বাধা

    এইচআইভি আক্রান্ত দম্পতি! স্কুলে শিশুকে বাধা

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পরিবারের দুই সদস্য এইচআইভি আক্রান্ত হওয়ায় ফলে দ্বিতীয় শ্রেণির শিশুকে স্কুলে ঢুকতে বাধার অভিযোগ উঠছে। এমনই অমানবিক ছবি ধরা পড়েছে আরামবাগের গোঘাটের একটি স্কুলে।
    যারফলে স্কুলে যেতে পারছে না ওই ছাত্র, পাশাপাশি পুরো পরিবারকে বয়কট করা হয়েছে! স্কুল পরিচালন সমিতি ও গ্রামবাসীদের বাধায় ওই ছাত্রকে স্কুলে আসতে বারণ করা হয়েছে,ঘটনার কথা স্বীকার করেছেন আরামবাগের স্কুলের প্রধান শিক্ষিকা। জানা গিয়েছে, মাসখানেক আগে এইচআইভি আক্রান্ত হন গ্রামের এক দম্পতি। এরপরই পরিবার ও তাঁদের আত্মীয়দের বয়কট করে গ্রামবাসীদের একাংশ। তবে শিশুর স্কুলে যাওয়া ও পঠনপাঠন বন্ধ হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পরেছেন ওই পরিবার। সামাজিক নির্যাতনের শিকার হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন আক্রান্তের পরিবারের লোকজন। প্রশাসন এই সমস্যার সমাধান করুক সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার।
    যদিও স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, তিনি পড়ুয়াকে স্কুলে আসতে বারণ করেননি। কিন্তু বাকি পড়ুয়াদের অভিভাবক ও স্কুল পরিচালন সমিতির চাপে পড়ুয়াকে স্কুলে ফেরাতে পারছেন না।