
মহিলাকে চুলের মুঠি ধরে মার, ফাটিয়ে দেওয়া হল মাথা। প্রোমোটার ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে হুগলির উত্তরপাড়ায়।
জানা গিয়েছে প্রমোটার ও বাড়ির মালিকের মধ্যে কয়েকদিন ধরে বিবাদ চলছিল বেশকিছুদিন ধরে। উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লরেন্স স্ট্রিট এড়াকায় একটি বাড়ি নিয়ে মামলা চলছিল। অভিযোগ মামলার মধ্যে বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে দলবল নিয়ে হাজির হন প্রোমোটার। অভিযোগ বচসার মধ্যে লোহার রড দিয়ে মহিলার মাথা ফাটিয়ে দেন প্রোমোটার ও তার দলবদল। মহিলা ও তার পরিবারের ওপর আক্রমণের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যদিও প্রোমোটারের দাবি বাড়িটি নিয়ে মামলা চলছে।
তারপরেও তালা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেন ওই মহিলা। বাধা দিলে তার কর্মচারীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। যদিও মহিলার দাবি মামলা চললেও তাঁর বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছে আদালত।









