পুজোর মুখে গঙ্গা ভাঙনের আতঙ্ক শ্রীরামপুরে

0
208
ছবি সৌজন্যে : নিজস্ব
পুজোর মুখে গঙ্গা ভাঙনের আতঙ্ক হুগলির শ্রীরামপুরে। সেখানকার নেহেরুনগর কলোনিতে গঙ্গার ধার ভেঙে পড়েছে।
রাস্তায় বড়সড় ফাটল দেখা দিয়েছে। রাস্তার একাংশ বসে গিয়েছে গঙ্গার দিকে। স্থানীয়দের আশঙ্কা যে কোনও মুহূর্তে সম্পূর্ণ ধসে যেতে পারে রাস্তা। তাহলে গঙ্গার জল ঢুকে পড়তে পারে ১৮ নম্বর ওয়ার্ডে। সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারে ভাঙনের ইঙ্গিত মিলেছিল আগেই। এবছর অতিবৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা এমন পরিস্থিতি চলতে থাকলে ঘরবাড়ি, দোকানপাট সবই নদীগর্ভে চলে যাবে।
শুধু নেহেরুনগর নয়, শ্রীরামপুর শহরের আরও একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে গঙ্গার ধার ঘেঁষে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।