গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk নাচের ভিডিও, ট্রাম্পের ফিটনেস প্রশ্ন কমলার 

    নাচের ভিডিও, ট্রাম্পের ফিটনেস প্রশ্ন কমলার 

    0
    137
    নাচের ভিডিও ভাইরাল হতেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা ও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন।
    এই পরিস্থিতিতে টাউন হল ইভেন্টে ৭৮ বছরের রিপাবলিকান নেতাকে দেখা গিয়েছে সুরের সঙ্গে নাচতে। আর সেই ভিডিও শেয়ার করেই ডোনাল্ড ট্রাম্পকে নিশান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।তাঁর দফতরের তরফে সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে দেখে মনে হচ্ছে উদভ্রান্ত, সংশয়াচ্ছন্ন ও ঠান্ডা, যখন ৩০ মিনিটেরও বেশি সময় ধরে নানা গান বাজছিল। ভিড় করা জনতাও তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে।প্রসঙ্গত, সোমবারের ওকসে হওয়া অনুষ্ঠানে সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রশ্নেরও উত্তর দিতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে।তবে ৩৯ মিনিটের অনুষ্ঠানে দুবার বাধা পড়ে। দর্শকাসনে থাকা দুজন ব্যক্তি অজ্ঞান হয়ে যান।
    দুবার বাধা পড়ার পর ডোনাল্ড ট্রাম্প বলে ওঠেন, আর কোনও প্রশ্ন নেওয়ার প্রয়োজন নেই। এবারে মিউজিক শোনা যাক।এরপর তাঁকেও দেখা যায় সুরের ছন্দে তাল মেলাতে।
     

    ছবি : সংগৃহীত