গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ‘আশা করি নতুন সরকার’…নীতিশ কুমারকে অভিনন্দন তেজস্বীর!

    ‘আশা করি নতুন সরকার’…নীতিশ কুমারকে অভিনন্দন তেজস্বীর!

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির ভরাডুবির পর প্রথম প্রতিক্রিয়া দিলেন তেজস্বী যাদব। বৃহস্পতিবার নীতিশ কুমারের শপথের দিন এক্স পোস্ট করে তেজস্বী বলেন, বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নীতীশ কুমারজিকে আন্তরিক অভিনন্দন।
    মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়া সমস্ত সদস্যদেরও জন্যও শুভেচ্ছা। তিনি একজন অভিজ্ঞ প্রশাসক, যাঁর বহু বছর ধরে সুশাসনের প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে। আগামী দিনে তাঁর কার্যকালের জন্য আমার শুভেচ্ছা জানাই। আশা করি নতুন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে এবং সাধারণ মানুষের প্রতি কর্তব্য পালন করবে। বিহারের মানুষজনের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
    উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২০২টি আসন, মহাগঠবন্ধনের ঝুলিতে এসেছে মাত্র ৩৫টি আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উপস্থিতিতে রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেডিইউ সভাপতি নীতীশ কুমার।