
ব্রিটেন ও আয়ারল্যান্ডের বক্স অফিসে রাজকীয় অভিষেক ঘটেছে ডিজনির নতুন অ্যানিমেশন চলচ্চিত্র, হপার্স-এর। শেষ পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৪.৭ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৬.৩ মিলিয়ন ডলার আয় করে তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে সিনেমাটি।
ডিজনির এই সাফল্যের মুখে গত সপ্তাহের শীর্ষস্থানে থাকা প্যারামাউন্টের হরর মুভি,স্ক্রিম সেভেন দ্বিতীয় স্থানে নেমে এসেছে।দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আরও ১.৫ মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮.২ মিলিয়ন ডলারে।বক্স অফিসের লড়াইয়ে তৃতীয় স্থানে নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে ওয়ার্নার ব্রাদার্সের,উদারিং হাইটস। মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাটি ২.৫ মিলিয়ন ডলার আয় করেছে,যার মাধ্যমে এর মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৮ মিলিয়ন ডলারে।চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে একই প্রযোজনা সংস্থার নতুন সিনেমা,দ্য ব্রাইড। যা উদ্বোধনী সপ্তাহে ৯ লক্ষ ৫২ হাজার ডলার আয় করেছে।এর ঠিক পেছনেই পঞ্চম স্থানে রয়েছে এন্টারটেইনমেন্ট ফিল্ম ডিস্ট্রিবিউটর্সের কমেডি ধারার ছবি মাদার্স প্রাইড, যার সংগ্রহ ৯ লক্ষ ৪৩ হাজার ডলার।তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সনির গোট, যার বর্তমান মোট আয় ১৬.৫ মিলিয়ন ডলার এবং ইউনিভার্সালের মিউজিক ইভেন্ট টাইটেল,এপিক এলভিস প্রেসলি ইন কনসার্ট। এ ছাড়া অষ্টম স্থানে রয়েছে সনির,ক্রাইম ১০১। তালিকার শেষ দুটি স্থানে জায়গা পেয়েছে ট্রাফালগার রিলিজিংয়ের বিশেষ প্রদর্শনী,গিজেল – আরওএইচ, লন্ডন ২০২৬ এবং ওথেলো ,থিয়েটার সেগমেন্টে।সামনের দিনগুলোতে বক্স অফিসে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
বিশেষ করে ইউনিভার্সালের ব্যানারে ভানেসা ক্যাসউইল পরিচালিত এবং মাইকা মনরো অভিনীত,রিমাইন্ডারস অব হিম ৩০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।এ ছাড়া অ্যানিমে চলচ্চিত্র,স্কারলেট, হংকংয়ের অ্যাকশন সিক্যুয়েল ব্যাক টু দ্য পাস্ট প্লাস এবং জাপানি সাহিত্যিক অভিযোজন,এ পেল ভিউ অব হিলস দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
