সিকিমে ভয়াবহ ধস, বাড়ছে মৃত্যু  

0
170
Severe landslides in Sikkim death is increasing
Severe landslides in Sikkim death is increasing
টানা বৃষ্টির জেরে সিকিমে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে।এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।
একটি গ্রামের পর পর আটটি বাড়ি ধসে গিয়েছে বৃষ্টিতে। কয়েক দিন ধরেই পাহাড় এবং তৎসংলগ্ন সমতলে বৃষ্টি চলছে। লাগাতার বৃষ্টির কারণে সিকিমে একাধিক এলাকায় ধস নেমেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। সেখানকার ইয়াংগাংয়ের মজুয়া গ্রামে পর পর আটটি বাড়ি ধসে গিয়েছে বলে খবর। বাড়ির নীচে চাপা পড়েছেন অনেকে। তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা। এছাড়াও ওই গ্রামের অনেকের খোঁজ মিলছে না। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।সোমবার সকাল থেকে সিকিমে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। রাস্তায় রাস্তায় ধস সরানোর কাজও চলছে। মজুয়া গ্রামে ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপ সরানোর কাজে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছেন গ্রামবাসীরাও। সকাল থেকে ধস সরাতেই বেরিয়ে আসে একের পর এক দেহ। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।