গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International থাইল্যান্ডে ভয়ঙ্কর শুটআউট, বাড়ছে মৃত্যু

    থাইল্যান্ডে ভয়ঙ্কর শুটআউট, বাড়ছে মৃত্যু

    0
    48
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    কানাডার পর এবার ভয়ঙ্কর গুলিকাণ্ড থাইল্যান্ডে। এক প্রাক্তন পুলিশ অফিসারের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২ জন শিশু। মৃতদের তালিকায় রয়েছেন আরও ১২ জন।
    এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৩৪। থাইল্যান্ডের দক্ষিণ দিকে সংখলা প্রদেশের হাত ইয়াই জেলার একটি স্কুলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। গুলি চালানোর পরেই প্রাণে বাঁচতে বহু পড়ুয়া স্কুল থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। স্কুলের ভিতরেও একাধিক পড়ুয়া ও শিক্ষক আটকে পড়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। সংবাদ সংস্থা সূত্রের খবর, থাইল্যান্ডের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ওই স্কুলের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, তাঁর পেটে গুলি লেগেছে,
    তারপরেও তিনি পালিয়ে আসতে পেরেছেন। তাঁর দাবি, স্কুলের ডিরেক্টরকে গুলি করা হয়েছে। স্কুলের ভিতরে পড়ুয়ারা আটকে রয়েছে বলে দাবি ওই নিরাপত্তা রক্ষীর।