গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs চিকিৎসাধীন নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার হাসপাতালের সাফাই কর্মী

    চিকিৎসাধীন নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার হাসপাতালের সাফাই কর্মী

    0
    209
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা নবম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ধুন্ধুমার কাণ্ড ডায়মন্ড হারবার হাসপাতালে। অভিযোগের তীর হাসপাতালেরই সাফাই কর্মী বিনোদ পণ্ডিতের দিকে।

    তাকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নেতড়ার বাসিন্দা ওই নাবালিকার পরিবারের দাবি, গত শনিবার সন্ধ্যায় তাঁদের অসুস্থ মেয়েকে ডাযমন্ড হারবার হাসাপাতালে ভর্তি করান। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। অভিযোগ ওই রাতেই তাকে শারীরিক নির্যাতন করেন হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মী বিনোদ। পরে নিজের মাকে গোটা ঘটনাটি খুলে বলে ওই নাবালিকা।

    তিনিই পরে পরিবারের সকলকে এবং হাসপাতাল কর্তপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তপক্ষ এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুরসভার রামনগরের বাসিন্দা বিনোদকে গ্রেফতার করা হয়েছে।