
বাদশাহ শাহরুখ খানের নামে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে তৈরি হলো একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান,দানুবে এই হোটেলটি নির্মাণ করেছে।
৫৬ তলার বহুতল ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকবে কিং খানের মূর্তি, দু’ হাত ছড়িয়ে নেওয়া আইকনিক পোজে। হোটেলের নাম রাখা হয়েছে,শাহরুখজ দানুবে।ক দিন আগে,মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই হাজির ছিলেন শাহরুখ খান।নিজের নামে এমন হোটেল ও মূর্তি দেখে কিং খানের আবেগপ্রকাশ স্পষ্ট ছিল। তিনি বলেছেন,তাঁর জীবনে অনেক কিছু রয়েছে। কিন্তু সিনেমা ছাড়া কোথাও তাঁর নাম এতটা দেখা যায়নি। এটি তাঁর জন্য সত্যিই অনেক বড় উপহার।একইসঙ্গে দানুবে সংস্থার চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে শাহরুখ খানের আইকনিক পোজে ছবি তোলার মুহূর্তও দর্শক ও ফ্যান ফলোয়ারদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। কিং খান আরও বলেছেন, আমি কখনো নিজেকে এভাবে ভাবিনি। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন, আর আমি যদি তাদের স্বপ্নের পথে এক অনুপ্রেরণা হতে পারি, এতে কি ক্ষতি আছে?জানা গেছে, আগামী তিন-চার বছরের মধ্যে বহুতল ভবনটির নির্মাণকাজ শেষ হবে।ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখ খানের মূর্তি।
টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে তার স্বাক্ষরযুক্ত একটি ভাস্কর্য। ফ্যান ফলোয়াররা এখানে এসে ছবি তুলতে পারবেন।








