
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে একটি নির্মীয়মাণ হোটেল ভেঙে পড়ে এবং অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
পাহাড় থেকে ধস নামার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটলেও অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য-কে জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
উত্তরাখণ্ডে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। একাধিক জেলায় ধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। যারফলে চারধাম যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। যারফলে আটকে রয়েছে তীর্থযাত্রীরা। তাছাড়া উত্তরাখণ্ডজুড়ে টানা বৃষ্টির প্রভাবে একের পর এক পাহাড় ধসে পড়ছে।








