হাওড়ার বারে ২ যুবককে মার, ধৃত হোটেল ব্যবসায়ী  

0
322
হাওড়ার বারে মদ্যপানের সময় বচসার জেরে দুই যুবককে বেধড়ক মারধর ও তাঁদের মাথায় মদের বোতল ভাঙার অভিযোগ উঠেছে এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাওড়ার গোলাবাড়ি এলাকার একটি পানশালায়। 
জানা গিয়েছে, অভিযোগের তীর এক হোটেল ব্যবসায়ীর দিকে। তিনি উত্তর হাওড়ার তৃণমূল নেতা টিঙ্কু শোনকার। টিঙ্কু এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে পানশালায় হামলা চালানোর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ব্রিজ এবং হাওড়া সবজি বাজারের সামনে একটি পানশালা রয়েছে, সেখানেই ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাত থেকে চলা এই তাণ্ডবের ঘটনায় আহত হয়েছেন এক প্রোমোটার-সহ দুই। আহত আরও দুই পানশালা কর্মী।
ঘটনার তদন্তে নেমেছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই মূল অভিযুক্ত টিঙ্কু শোনকারকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে হাওড়া এবং কলকাতায়।
ছবি  সৌজন্যে : নিজস্ব