গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইরাক ও সিরিয়ায় তুরস্কের পাল্টা হামলা

    ইরাক ও সিরিয়ায় তুরস্কের পাল্টা হামলা

    0
    91

    আঙ্কারার কাছে হামলার পর কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে,পিকেকে,দায়ি করে উত্তর ইরাক এবং সিরিয়ায় তাদের  লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু হামলার কথা জানিয়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় কুর্দদের মোট ৩২টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে তুরস্ক, আমেরিকা এবং ব্রিটেনে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।উল্লেখ্য কুর্দি সংখ্যালঘুরা তাদের বৃহত্তর অধিকারের জন্য ১৯৮০ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে তিন দশক ধরে লড়াই করছে।এর আগে তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালানো হয়। এতে পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া। এর পরেই এ হামলার জন্য কুর্দদের দায়ি করে পাল্টা হামলা চালাল তুরস্ক।হামলার বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,বেআইনি সংগঠন কুর্দিশ ওয়ার্কার্স পার্টি,পিকেকে,সম্ভবত এই কাজ করেছে আক্রমণকারীদের চিহ্নিত করার কাজ চলছে। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। শীঘ্রই বলতে পারা যাবে, কোন সংগঠন এই কাজ করেছে।

    কিন্তু যেভাবে এই আক্রমণ হয়েছে, তাতে মনে হচ্ছে, এটা পিকেকের কাজ।  প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরও পিকেকে-কেই দায়ী করেছেন। তিনি বলেছেন,আগেও পিকেকে দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তাদের হুঁশ হয়নি।

    ছবি  সৌজন্যে : এক্স