দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসের ২ কর্মী ৫ লাখ নগদ সহ গ্রেফতার

0
99
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার অফিস থেকে ৫ লক্ষ টাকা নগদ-সহ গ্রেফতার করা হয়েছে ২ জনকে। অভিযুক্তদের একজন অতিশীর ব্যক্তিগত সহকারি বলে জানা যাচ্ছে।
এবং দ্বিতীয়জন গাড়ি চালক। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া দুই জনের কাছ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং জানান, গৌরব ও অজিত নামে মুখ্যমন্ত্রী অফিসের ওই দুই কর্মচারী বিপুল নগদ টাকা-সহ মুখ্যমন্ত্রীর অফিসে রয়েছেন। এই খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। টাকা-সহ গ্রেফতার করা হয়েছে দু’জনকেই।
অভিযুক্তরা এই টাকা ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই গ্রেফতারির ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে সুর চরিয়ে অতিশী বলেছেন,দিল্লিতে আম আদমি পার্টির কোমর ভাঙতে উঠেপড়ে লেগেছে বিজেপি, দিল্লির পুলিশ, নির্বাচন কমিশন-সহ সমস্ত এজেন্সিকে আপের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে।