গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National উঃ ভারতে মেয়েদের ঘরবন্দি! মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

    উঃ ভারতে মেয়েদের ঘরবন্দি! মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

    0
    50
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    উত্তর ভারতে মেয়েদের ঘরবন্দি করে রাখা হয়। বলা হয়, শুধু রান্না করো এবং সন্তান প্রসব করো। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন ডিএমকে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারান।

    এম কে স্ট্যালিনের দলের নেতার এমন মন্তব্যে বিতর্কও দানা বেঁধেছে। প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি শিবির। চেন্নাই সেন্ট্রালের চার বারের সাংসদ দয়ানিধি এক কলেজে ছাত্রীদের উদ্দেশে বক্তৃতা করছিলেন। ছাত্রীদের ল্যাপটপ বিতরণের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্ট্যালিনপুত্র তথা উপমুখ্যমন্ত্রী উদয়নিধিও। ওই ম়ঞ্চ থেকে দয়ানিধি বলেছেন, মেয়েরা এর পরে চাকরির ইন্টারভিউতে যান বা স্নাতকোত্তরের পড়াশোনার জন্য যান— এই ল্যাপটপ পেয়ে তাঁদের আত্মবিশ্বাসী এবং গর্বিত হওয়া উচিত।

    এটা তামিলনাড়ুর সেই আত্মবিশ্বাস, যেখানে মেয়েদের পড়াশোনার কথা বলা হয়। উত্তর ভারতে ওরা কী বলে? ওরা বলে, কাজে যেয়ো না। ঘরে বসে থাকো। রান্নাঘর সামলাও। সন্তানপ্রসব করো। এটাই কাজ।