গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata বউবাজারে ভেঙে পড়ল বাড়ি, আতঙ্ক 

    বউবাজারে ভেঙে পড়ল বাড়ি, আতঙ্ক 

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বউবাজারের শ্রীনাথ দাস লেনে ভেঙে পড়েছে পুরনো বাড়ির একাংশ। ছুটির দিন রবিবারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনাথ দাস লেনে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।

    জানা গিয়েছে, ভেঙে পড়া ওই বাড়িটার সামনের দিকে ঝোলা বারান্দা বা ব্যালকনি সহ একটা বড় অংশ উপর থেকে ভেঙে পড়ে। সংস্কারের কাজ চলাকালীন পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, পুরনো বাড়িটির সংস্কার করা হচ্ছিল, বাড়ির অংশ ভেঙে একজন চাপা পড়েন বলে এখনো সূত্রের খবর। আহত ব্যক্তির নাম আশুতোষ অধিকারী। ঘটনাস্থল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজে।

    সংস্কারের কাজ চলাকালীন শ্রমিকদের মধ্যে ৫ থেকে ৬ জন কাজ করছিল। ঘটনাস্থলে রয়েছে বিল্ডিং বিভাগের কর্মীরা, বিপর্যয় মোকাবিলা দফতরের এর কর্মীরা রয়েছে, রয়েছে দমকল কর্মীরা। রয়েছে বউবাজার থানার পুলিশ।