যেখানে ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ের সেই বাড়িই পুড়ে ছাই

0
1072
ছবি সৌজন্যে : নিজস্ব

দার্জিলিংয়ের লালকুঠিতে কুমার ছেত্রী নামে যে ব্যক্তির বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, আগুনে সেই বাড়ি ভস্মীভূত হয়েছে।

লালকুঠির বাসিন্দা কুমার ছেত্রীর বাড়িতে শনিবার আগুন লাগে। খবর পেয়ে পলিশ এবং দমকল সেখানে পৌঁছয়। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আসে। কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে পুরো বাড়িটাই।

বিপর্যস্ত উত্তরবঙ্গের পুনর্গঠনের কাজ তদারকি করতে দ্বিতীয়বারের সফরে বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালকুঠির রাস্তায় হেঁটে জনসংযোগের পাশাপাশি কুমারের বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন।