নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনে গ্রেফতার আয়া, ধৃত ১ পুরুষ সঙ্গীও

0
117
ছবি সৌজন্যে : ফাইল
নিউ গড়িয়ার বৃদ্ধাকে খুনের ঘটনায় আয়া এবং তাঁর এক পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, আয়া রাতে ওই সঙ্গীকে নিয়ে দম্পতির বাড়িতে এসেছিলেন।
নিজে বাড়ির ভিতরে ঢুকেছিলেন। কিন্তু তাঁর সঙ্গী বাইরে অপেক্ষা করছিলেন। বৃদ্ধার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আয়ার নাম আশালতা সর্দার। তাঁর সঙ্গী ছিলেন মহম্মদ জালাল মীর। দু’জনে মিলে বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর চক্রান্ত করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছ পুলিশ। পঞ্চসায়রের এস৩২ কুলু ভিলার বাসিন্দা ৮২ বছরের প্রশান্ত দাস। স্ত্রী বিজয়া দাসের সঙ্গে দোতলা বাড়িতে থাকতেন বৃদ্ধ। শুক্রবার সকালে বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। সে সময় পাশের ঘরে মেঝেতে পড়ে ছিলেন বৃদ্ধও। তিনি আতঙ্কগ্রস্ত। তাঁকে আপাতত এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে।
তাঁদের কন্যা জার্মানিতে এবং পুত্র মুম্বইতে থাকেন। তাঁদেরও খবর দেওয়া হয়েছে।