কুলগামে গুড়িয়ে দেওয়া হল আরও ২ সন্দেহভাজন জঙ্গির বাড়ি

0
164
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় আরও দুই সন্দেহভাজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। যদিও এই জঙ্গিদের ধরা যায়নি। পাশাপাশি কুলগামে কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পহেলগাও কাণ্ডে জঙ্গিদের কাজে তারা সাহায্য করেছিল বলে অভিযোগ। যদিও পুলিশের তরফে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কুলগামে যার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, তার নাম জাকির আহমেদ গনি। সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে সে যুক্ত ছিল।
তদন্তকারীদের ধারণ, পহেলগাওয়ে পর্যটকদের ওপর যে হামলা হয়েছে, তার সঙ্গে সরাসরি যোগ না থাকলেও নেপথ্যে থেকে কাজ করেছিল ওই জাকির। হামলার পরিকল্পনায় তার ভমিকা ছিল গুরুত্বপূর্ণ। হামলার পর থেকেই সে গা-ঢাকা দিয়েছে। পুলওয়ামায় আহসান আল হক শেখ নামের আরও এক সন্দেহভাজন জঙ্গির বাড়ি ভাঙা হয়েছে। পুলওয়ামার মরান গ্রামে থাকত সে।