খাটের নীচে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ

0
84
ছবি সৌজন্যে : নিজস্ব

খাটের তলা থেকে কম্বলচাপা অবস্থায় গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সাহাপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৪৩-র মিঠু দত্ত। পুলিশ সূত্রে খবর, প্রায় ১১ বছর আগে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে তিনি এই বাড়িতেই থাকতেন।

কয়েক বছর আগে তাঁর দেওর প্রদীপ দত্ত মুম্বই থেকে ফিরে এসে নিজের স্ত্রী ও সন্তানদের ছেড়ে গোবরডাঙার এই বাড়িতে উঠতে শুরু করেন। সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন মিঠু। দুই ছেলে নানা জায়গায় মাকে খুঁজে বেড়ায়। তবে খোঁজ মেলেনি।

মঙ্গলবার ঘর থেকে গন্ধ বের হচ্ছিল। তারপরেই খাটের তলা থেকে কম্বল মোড়ানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।