আবাসের ক্ষোভের আগুন সর্বত্র, নতুন নির্দেশিকা নবান্ন-র

0
655

উত্তর থেকে দক্ষিণ আবাস যোজনায় ক্ষোভের আগুন সর্বত্র। কোথাও বিডিও অফিস ঘেরাও, কোথাও পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ চলছে।

মানবাজার, পুরুলিয়া, অণ্ডাল, গোঘাট, মথুরাপুর থেকে রামপুরহাট আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভের একই ছবি। প্রত্যেকের একটাই অভিযোগ যাদের পাকা বাড়ি রয়েছে স্বচ্ছল পরিবার তাদেরই আবাসের বাড়ি দেওয়া হচ্ছে, তালিকা থেকে বাদ পড়ছেন যোগ্যরা। আবাসের তালিকা থেকে বাদ দেওয়া নাম আবারও খতিয়ে দেখা হবে। দিকে দিকে আবাসের বিক্ষোভ শুরু হতে নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন।

বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যায় তারজন্য গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সচিবালয়ের তরফে।

ছবি  সৌজন্যে : ফাইল