গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি

    ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইমেয়েনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি। রিপোর্টে বলা হয়েছে,সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে।ইয়েমেনের আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান।

    রিপোর্টে বলা হয়েছে, এ হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক ঘটনা। হুথি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বৈঠকে হুথিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুথি নেতা আবদুল মালিক আল-হুথির ভাষণ শোনার কথা ছিল।

    তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।এদিকে,ইসরায়েলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি।বলা হয়েছে, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।