
অপরাধীরা মাসের পর মাস ধরে ষড়যন্ত্র করছে। ফাঁদ সাজানো হয়ে গেছে, জালও প্রস্তুত। এখন তাদের কেবল একটি ক্লিকের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এ বছরের সবচেয়ে ব্যস্ত শপিং ডে হিসেবে বিবেচিত হলেও তা একইসঙ্গে অনলাইন ক্রেতাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দিনও হতে পারে।
এরইমধ্যে সবখানে অনলাইন প্রতারণা, ফিশিং হামলা ও ভুয়ো ওয়েবসাইট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কারণ প্রতারকরা ব্ল্যাক ফ্রাইডেকে সামনে রেখে মানুষের কেনাকাটার সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার চেষ্টা করছে বলে দাবি করা হচ্ছে।এদিকে, এ দিনটিকে ব্ল্যাক ফ্রড ডে হিসেবে বর্ণনা করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।কারণ প্রতারণার শিকার হওয়া মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। এবারের ব্ল্যাক ফ্রাইডেতে এ সমস্যা সবচেয়ে ভয়ংকর রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের।সাইবার হামলা বিভিন্ন আকারে আসতে পারে,যেমন– সন্দেহজনক লিংকওয়ালা ভুয়ো ডেলিভারি মেসেজ, খুব ভালো মনে হলেও ভুয়ো অফার দেওয়া অননুমোদিত শ্রেণির ইমেইল এবং জনপ্রিয় বিভিন্ন ব্রান্ডের নকল বিজ্ঞাপন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের হামলা চালাচ্ছে হ্যাকারররাও, যাতে তাদের প্রতারণা শনাক্ত করা আরও কঠিন হয়ে যায়।
