গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও পিছোল ভারত

    টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও পিছোল ভারত

    0
    126
    ছবি  সৌজন্যে : এক্স 
    মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও পিছনে ফেলে দিয়েছে ভারতকে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ আরও কঠিন হল রোহিত শর্মাদের জন্য।
    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। দক্ষিণ আফ্রিকাকে টপকে যাওয়া আর কোনও দলের পক্ষে সম্ভব নয়। তাই তাদের ফাইনাল খেলা নিশ্চিত।পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে প্যাট কামিন্সদের সংগ্রহ ১১৮। তৃতীয় স্থানেই রয়েছে ভারত। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিত শর্মাদের। ১৮টি টেস্ট খেলার পর তাদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭।
    যা মেলবোর্ন টেস্টের আগে ছিল ৫৫.৮৮ এবং ব্রিসবেন টেস্টের আগে ছিল ৫৭.২৯। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিত শর্মাদের পয়েন্ট শতাংশ ক্রমশ কমছে এবং প্রথম দু’দলের সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।