যোগ্যদের মারছে, পুলিশের সাহস কি করে : দিলীপ  

0
135
ছবি সৌজন্যে : নিজস্ব
যোগ্য চাকরিহারাদের পেটে-মাথায় মারছে পুলিশ। আর চোর-ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে।
কসাবকাণ্ডে এভাবেই রাজ্য পুলিশ ও প্রসাশনকে তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, পুলিশের এত সাহস হয় কী করে? চোর-ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত দিতে পারে না। আর, যাঁরা যোগ্য মানুষ, নিজেদের অধিকারের জন্য লড়ছেন, তাঁদের সঙ্গে ক্রিমিনালের মত ব্যবহার কেন করা হচ্ছে? তাঁর আরও মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যকে পথে বসে দিয়েছে, বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বিভিন্ন রাস্তার ধারে যোগ্য শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা ধর্নায় বসে রয়েছে। মুখ্যমন্ত্রীর পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছে।
একাধারে যোগ্য শিক্ষকরা তাঁদের রুটিরুজির জন্য লড়াই করছে আর তৃণমূলের নেতারা অযোগ্যদের থেকে টাকা নিয়ে চাকরি বিলি করেছে। কার ফলস্বরূপ আজকের এই দুর্দশা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা।