দিল্লিতে ছাত্রী খুনের পর কিভাবে নিরাপত্তার প্রতিশ্রুতি দেন শাহ, প্রশ্ন শশীর

0
75
ছবি সৌজন্যে :ফেসবুক

দিল্লিতে দিনের আলোয় খুন হতে হয় আইআরএস অফিসারের আইআইটি স্নাতক মেয়েকে। আর এখানে এসে অমিত শাহ কিভাবে রাত ১টার পর মহিলাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন।

প্রশ্ন তুলেছেন রাজ্যের বিদায়ী নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছেন নারী সুরক্ষার কথা অমিত শাহদের মুখে একেবারেই বেমানান। দিল্লিতে একজন আইআরএস অফিসারের মেয়ে, ২২ বছর বয়সী আইআইটি স্নাতক যুবতীকে একটি সুরক্ষিত কলোনির ভেতরে দিনের আলোয় ধর্ষণ ও খুন করা হয়েছে। দিল্লি পুলিশ তদন্ত করছে। সেই দিল্লি পুলিশ যারা সরাসরি অমিত শাহকে রিপোর্ট করে।

অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেছেন কলকাতা টানা তিন বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর। এরপরেই আক্রমণ করে শশী পাঁজা বলেছেন আগে দিল্লির সমাধান করুন পরে বাংলার কথা ভাববেন।