
লুকআটউ নোটিস জারির পরেও কীভাবে সাড়ে চার বছরের শিশুপুত্রকে নিয়ে পালিয়ে গিয়েছেন রাশিয়ান ভিক্টোরিয়া। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন কাজে গাফিলতি, এই অভিযোগে দিল্লি পুলিশকে চরম ভর্ৎসনা করেছে দেশের শীর্ষ আদালত।
পুলিশের কর্তব্যে গাফিলতি, ব্যর্থতা নিয়ে শুক্রবার ক্ষোভপ্রকাশ করেছেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। অবিলম্বে মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে শিশুকে দেশের ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুটিকে ফের আদালতের হেফাজতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শিশুকে নিয়ে পালানোর অপরাধ সহ একাধিক ধারায় ভিক্টোরিয়ার বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১০ দিন পর ফের এই মামলার শুনানি রয়েছে।








