গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment কীভাবে মৃত্যু জুবিনের? জানালেন মুখ্যমন্ত্রী

    কীভাবে মৃত্যু জুবিনের? জানালেন মুখ্যমন্ত্রী

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গায়ক জুবিন গর্গ গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুমুখে পড়েন। মাত্র ৫২ বছরেই সংগীত জীবনে ইতি পড়েছে। সুরের জাদুকরের এই অকস্মাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী,কেউই।

    এই পরিস্থিতিতে ভিনদেশে ভূমিপুত্রের মৃত্যুতে আলাদা করে তদন্তের কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে এরমধ্যে সিঙ্গাপুর থেকে এসে পৌঁছেছে জুবিনের মৃত্যুর শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট। তাতে জলে ডুবে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে নিজেদের আভ্যন্তরীণ তদন্তও চলবে, তাও জানিয়েছেন তিনি। সিঙ্গাপুরের সরকারি তরফে জুবিনের ডেথ সার্টিফিকেটে কী উল্লেখ করা হয়েছে,অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জলে ডুবেই গায়কের মৃত্যু হয়েছে। উল্লেখ্য ১৯ তারিখ সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান ৫২ বছর বয়সি জুবিন। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী এর নেপথ্যে সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তা, তাঁর গাইডের গাফিলতির অভিযোগ তুলেছিলেন।এনিয়ে আলাদা করে তদন্তের কথাও জানান।এমনকী সিঙ্গাপুর থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটেও তাঁর সংশয়ের নিরসন ঘটেনি।

    তাই সেই শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে জলে ডোবার কথা থাকলেও হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন,এটা তো ময়নাতদন্তের রিপোর্ট নয়। এটা মৃত্যুর শংসাপত্র মাত্র। তিনি এই সব তথ্য সিআইডিকে দিয়েছেন। সিঙ্গাপুর থেকে দ্রুত যাতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসে, তার জন্য অসমের মুখ্যসচিব সর্বদা সেখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন