
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কত স্পিডে চলে। মহাকরণের সামনে সেনার গাড়ি আটকাতেই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
তাঁর কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কত গতি থাকে, তার জবাব দিন সিপি মনোজ ভর্মা। তিনি আরও বলেছেন নির্বাচন যত এগিয়ে আসবে ততই কেন্দ্র ভার্সেস রাজ্য জিগির জিইয়ে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটলেই সব ঠান্ডা হয়ে যাবে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন অযোগ্যদের তালিকায় তৃণমূলের নেতা-নেত্রীদের নাম সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কারণ রাজ্য সরকারের একটি সংস্থা এসএসসিই বলছে রাজ্য সরকার চোর। এসব থেকে দৃষ্টি ঘোরাতেই এসব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।







